নন্দীগ্রামপূর্ব মেদিনীপুর

নন্দীগ্রামে হরিপুরে তৃণমূলের SIR ক্যাম্প ভাঙচুর, গ্রেফতার বিজেপি সমর্থক

নন্দীগ্রামে হরিপুরে তৃণমূলের SIR ক্যাম্প ভাঙচুর। অভিযোগের তীর বিজেপির দিকে। গ্রেফতার বিজেপি সমর্থক। অভিযোগ অস্বীকার বিজেপির

নিজস্ব :প্রতিনিধি নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর

এবার নন্দীগ্রামের হরিপুরে তৃণমূলের এস আই আর ক্যাম্প ভাঙচুর করল বিজেপি।এর পূর্বে ভেকুটিয়া তে তৃণমূলের ক্যাম্প ভাঙচুর করেছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ফের হরিপুরে তৃণমূলের এসআইআর ক্যাম্প ভাঙচুর নিয়ে উত্তেজনা ছড়ালো, নন্দীগ্রাম জুড়ে। নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গ জানান নন্দীগ্রামের মানুষ তৃণমূলের ক্যাম্পে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছে। আর তাতেই গাত্র জ্বালা হচ্ছে বিজেপির। সেই জন্যই এমন ভাঙচুর জানান বাপ্পাদিত্য। অপরদিকে সম্পূর্ণ দাবি অস্বীকার করে বিজেপির নেতৃত্বে দাবি ভোট এগিয়ে আসছে যেহেতু, যেহেতু মিথ্যে মামলা করার জন্য তাদের দোষারোপ করা হচ্ছে। সব মিলিয়ে ফের উত্তপ্ত নন্দীগ্রাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *