নন্দকুমারপূর্ব মেদিনীপুর

নন্দকুমারে সমবায় নির্বাচনে বিজেপির জয়জয়কার

নন্দকুমারে সমবায় নির্বাচনে বিজেপির জয়জয়কার

নিজস্ব: প্রতিনিধি নন্দকুমার পূর্ব মেদিনীপুর

পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারে সাওড়াবেড়্যা জালপাই উঃ পল্লী সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন ছিলো আজ অর্থাৎ রবিবার সকাল থেকে কড়া পুলিশি নিররাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া চলে। জানা যায়, মোট আসন সংখ্যা ৫০ টি, তৃণমূল এবং বিজেপি একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। ভোট গ্রহণ প্রক্রিয়া চলে দুপুর 2টা পর্যন্ত। তৃণমূল কংগ্রেস ১২ টি আসনে জয় লাভ করে এবং বিজেপি ৩৮ টি আসনে জয় লাভ করে। ফলাফল ঘোষণার পর গেরুয়া আবির মেখে  বিজয় উল্লাসে মেতে ওঠে বিজেপি কর্মী সমর্থকেরা উচ্ছ্বাসিত বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির অভিযোগ করেন, এই সমবায় সমিতিতে এর আগে দুবার নির্বাচন ঘোষণা করেও বিভিন্ন চক্রান্ত করে নির্বাচন বন্ধ করে দেওয়া হয়, পরে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি, হাইকোর্টের নির্দেশ মেনে রবিবার দীর্ঘ টালবাহানার পর নির্বাচন হয় এবং বিজেপি জয়লাভ করে। ২০২৬-এ বিধানসভা নির্বাচন তার  আগে নন্দকুমার এর সমবায় নির্বাচনে উড়লো গেরুয়া আবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *