চৈতন্যপুর থেকে দুর্গাচক দ্রুত রাস্তার সম্প্রসারণ এছাড়াও বেশ কয়েকটি পদক্ষেপ নিলো হলদিয়া উন্নয়ন পর্ষদ
নিউজ বাংলা ডেস্ক : চৈতন্যপুর থেকে দুর্গাচক রাস্তা সম্প্রসারণ দ্রুত করা হবে।তার আগেই পথবাতিগুলোকে সরিয়ে নেওয়া হবে এমনটাই জানালেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর।

দ্রুত রাস্তার কাজ শুরু করবে পিডব্লিউডি। এমনকি পুরনো পথে বাতিগুলোকে সরিয়ে নতুন উন্নত মানের পথবাতি লাগানো হবে। রাস্তা সম্প্রসারণ ছাড়াও বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হল হলদিয়া উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে। শিল্পশহর হলদিয়ার নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা গুলোকে দেখভাল করার জন্য পুলিশের হাতে দেওয়া হল।হলদিয়া পৌর এলাকার ২৯ টি ওয়ার্ডে পথবাতি পর্যবেক্ষণ করবে এইচ ডি এ ও হলদিয়া পৌরসভা যৌথভাবে।রাজ্য সড়ক ৯মিটার চওড়া হবে,পিডব্লিউডি তৈরি করবে।

