ডিসেম্বর মাস পিকনিকের মরসুম তাই দুর্ঘটনা এড়াতে সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা অভার স্পিড পরীক্ষা পূর্ব মেদিনীপুর জেলা ট্রাফিকের উদ্যোগে।
নিজস্ব: প্রতিনিধি পূর্বমেদিনীপুর
ডিসেম্বর মাস পিকনিকের মরসুম তাই নন্দকুমার হাইরোড হইতে দীঘা যাওয়ার মানুষের ভিড়। চলছে প্রচুর পরিমাণ ছোট বড় টুরিস্ট গাড়ি। তাই তাদের পথ সচেতনতায় জেলা জুড়ে শুরু হল হাই স্পিড নিয়ন্ত্রণ। রাস্তার উপর স্পিড পরীক্ষার জন্য লাগানো হয়েছে অত্যাধুনিক মেশিন।
যে সমস্ত বাইক চার চাকা গাড়ি হাই স্পিডে চলছে তাদের দাঁড় করিয়ে ফাইন ও করা হচ্ছে। আজ নন্দকুমার এলাকার খঞ্চি কামাদার মধ্যবর্তী স্থানে চলছে হাই স্পিড পরীক্ষা। উপস্থিত আছেন তমলুক ট্রাফিক ইন্সপেক্টর সৌমিত্র ঘোষ, নন্দকুমার ট্রাফিক সঞ্জিত হাইত ।