দীঘায় সমুদ্র সৈকতের পাড়ে পুরুষ ও মহিলা কবাডি প্রতিযোগিতার উদ্বোধনে দীপক সার
নিজস্ব: প্রতিনিধি দীঘা পূর্ব মেদিনীপুর
দীঘা সমুদ্র সৈকতে কবাডি প্রতিযোগিতা ঘিরে পর্যটকদের উন্মাদনা তুঙ্গে।সমুদ্র সৈকতে কবাডি খেলার টান টান উন্মাদনা।পর্যটকদের কাছে এই খেলা ঘিরে উন্মাদনা তুঙ্গে ।শীতের পড়ন্ত বিকেলে সমুদ্রের অনাবিল সৌন্দর্য দেখতে দেখতে কবাডি খেলার স্বাদ নিতে প্রস্তুত দীঘাবাসি।
দীঘা থানা ও দীঘা মোহনা কোস্টাল থানার পরিচালনায় সিভিল ডিফেন্সের ব্যবস্থাপনায় ওল্ড দিঘা বিশ্ববাংলা পার্কে আয়োজিত হল এক দিবসীয় নকআউট কবাডি প্রতিযোগিতা। পুরুষ ও মহিলা দুই বিভাগেই একদিন কবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার টিম এসেছে দীঘায় কবাডি খেলা প্রতিযোগিতায়। স্বর্গীয় গীতা রানীদের স্মৃতির উদ্দেশ্যে নির্মাল্য দে পুরস্কার প্রদান করেছেন। প্রাইজ মানি রয়েছে প্রথম পুরস্কার ৩হাজার টাকা ও রানার্স ২ হাজার টাকা মহিলা পুরুষ দুই বিভাগেই। পুরুষ বিভাগে ৮ টি দল অংশগ্রহ করেছেন ও মহিলা বিভাগে ৪ টি দল অংশগ্রহণ করেছে।আজ দীঘায় বিশ্ব বাংলা ২ পার্কের মঞ্চে উদ্বোধন হলো মহাসমারহে। উদ্বোধনে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো এসোসিয়েশন এর ভাইস চেয়ারম্যান তথা রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার, পদিমা দুই অঞ্চলের প্রধান সুশান্ত পাত্র, দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের প্রধান করণী চন্দন কর্মকার,সংস্থার সম্পাদক সুভাষ বারিক,সভাপতি বারজাহান মহম্মদ প্রমুখ।