পূর্ব মেদিনীপুর

বড় মাপের রদবদল করল রাজ্য সরকার প্রশাসনের একাধিক আধিকারিক কে সরিয়ে দিল নবান্ন

বড় মাপের রদবদল করল রাজ্য সরকার প্রশাসনের একাধিক আধিকারিক কে সরিয়ে দিল নবান্ন

নিজস্ব :প্রতিনিধি পূর্ব মেদিনীপুর

 সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। তার আগে সোমবার সকালে বড় মাপের রদবদল করল রাজ্য সরকার। রাজ্য প্রশাসনের ৫৭ জন আধিকারিককে সরিয়ে দিল নবান্ন। এক দিনের মধ্যেই মোট ১০ জন জেলাশাসক বদল করা হয়েছে। অতিরিক্ত জেলাশাসক ২২ জন এবং মহকুমা শাসক ১৫ জনকেও বদল করা হয়েছে। এছাড়া বদলির তালিকায় রয়েছেন অফিসার অন স্পেশ্যাল ডিউটির ১০ জন আধিকারিক। রুটিন বদলি না ভোটের আগের বদলি সেটা যদিও নবান্নর তরফে এখনও স্পষ্ট করা হয়নি। তবে নবান্ন সূত্রে দাবি, যে সব আধিকারিক টানা ৩ বছর একই পদে রয়েছেন ভোটের আগে নিয়ম মেনেই তাঁদের বদল হচ্ছে। পূর্ব মেদিনীপুরের নতুন জেলাশাসক হচ্ছেন ইউনিস ঋষিন ইসমাইল পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি এবার স্পেশাল সেক্রেটারি হচ্ছেন UD এবং MA বিভাগে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *