Breakingওড়িশা

বিশালাকার হাঙর মাছ ধরা পড়লো মৎস্যজীবীর জালে

বিশালাকার হাঙর মাছ ধরা পড়লো মৎস্যজীবীর জালে

মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে বিশালাকার এবং ভিন্ন প্রজাতির একটি হাঙর মাছ। এই মাছটি দেখতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। ভোগরাইয়ের তালসারি মৎস্যজীবীদের জালে এই বিশালাকার মাছটি ধরা পড়েছে। মৎস্যজীবীরা অনুমান করছেন, এর ওজন প্রায় ২০ কুইন্টালেরও বেশি হবে। মাছটির দৈর্ঘ্য বা গলার মাপ ১৫ ফুটেরও বেশি বলে জানা গিয়েছে।

গভীর সমুদ্রে মৎস্যজীবী শাহবাজিপুর গ্রামের নন্দ্বু বেহেরার ট্রলারে এই বিশাল আকারের মাছটি ধরা পড়ে। মাছটিকে তীরে আনতে মৎস্যজীবীদের রীতিমতো নাজেহাল হতে হয়। বর্তমানে মাছটিকে তালসারি মৎস্য অবতরণ কেন্দ্রে রাখা হয়েছে। মাছটিকে কোনো কোম্পানিকে দেওয়া হবে, নাকি সেটিকে নষ্ট করা হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *