২৬-এর আগে শুভেন্দুর গড়ে বিজেপিতে বড় ভাঙ্গন
নিউজ বাংলা ডেস্ক : সামনেই ২০২৬ এ বিধানসভা নির্বাচন।২৬ এর আগে ঘর গোছাতে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। আর সেই সময়ই শুভেন্দুর গড়ে বিজেপিতে বড় ভাঙ্গন আজ পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ ব্লকের ভগবানপুর ১ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল এক মেগা যোগদান কর্মসূচি।

ভগবানপুর ১ গ্রাম পঞ্চায়েতের খাগা বুথের সুবুদপুর এর বিজেপির প্রতীকে নির্বাচিত পঞ্চায়েত সদস্য কালি শংকর মাইতি এবং তার অনুগামী সহ পাইক ভেরি বুথের প্রায় ৪১ টি পরিবারের শতাধিক ভোটার,কর্মী সমর্থকরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যোগদানকারি ব্যক্তিদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন ভগবানপুর ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি রবিন চন্দ্র মন্ডল, উপস্থিত ছিলেন ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা, ভগবানপুর ১ ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ কান্তি বেরা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

