বেপরোয়া যানচলাচল এড়াতে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক পদযাত্রা !
নিউজ বাংলা ডেস্ক : শহরে সুরক্ষিত ও শৃঙ্খলাপূর্ণ যানবাহন চলাচল নিশ্চিত করতে এগরা ট্রাফিক বিভাগের উদ্যোগে এক বিশেষ সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে স্পিডোমিটার ও সতর্কীকরণ বোর্ড বসানো হয়েছে। নিয়ম ভঙ্গ করলে পুলিশ কেস এবং জরিমানা করা হবে। হেলমেট ছাড়া বাইক চালানো কিংবা সিটবেল্ট ছাড়া চারচাকা চালানো হলে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা।
এদিকে, *পার্কিং সমস্যা মেটাতে উদ্যোগী মিউনিসিপ্যালিটি।* শহরের বিভিন্ন এলাকায় যানজট এড়াতে রাস্তার ধারে সঠিক পার্কিং ব্যবস্থার দাবি উঠেছে। মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে এই সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে।
এ প্রসঙ্গে এগরা থানার ওসি *প্রসেনজিৎ প্রামাণিক* জানান, “নাগরিকদের নিরাপত্তাই আমাদের প্রধান লক্ষ্য। ট্রাফিক বিধি মেনে চললেই দুর্ঘটনা কমবে এবং শহর হবে আরও শৃঙ্খলিত।”
*ট্রাফিক নিয়ম মেনে চলুন, নিরাপদ থাকুন!*

