Breakingদুর্ঘটনাব্রেকিং নিউজশীর্ষ খবর

ফের রেল দুর্ঘটনা ! মৃ*ত ২ জখম ৪

নিউজ বাংলা ডেস্ক : ফের রেল দুর্ঘটনা, ওড়িশার পর এবার ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের বরহেট ২ টি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ২ টি মালগাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে ২ জনের, জখম ৪। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বারহাইটে লাইনে দাঁড়িয়েছিল একটি খালি মালগাড়ি। ভোর ৪ টে নাগাদ সেই লাইন ধরেই ছুটে আসে ফরাক্কা থেকে লালমাটিয়ার উদ্দেশে যাওয়া কয়লাবোঝাই একটি মালগাড়ি। সংঘর্ষের অভিঘাতে ২ টি মালগাড়ির ইঞ্জিন দুমড়েমুচড়ে যায়। সেগুলি লাইন থেকে দূরে ছিটকে গিয়ে পড়ে এবং তার পরেই ভাঙা অংশগুলোয় আগুন ধরে যায়। দুর্ঘটনায় ২ টি মালগাড়ির চালকই মারা গিয়েছেন। একটি দেহ উদ্ধার করা গেলেও, আর একটি দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি।

 

ইঞ্জিনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকল। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রেল দুর্ঘটনায় কয়েক জন রেলকর্মী এবং সিআইএসএফ জওয়ান আহত হয়েছেন। দুর্ঘটনাস্থলে গিয়েছেন রেলের পদস্থ আধিকারিকেরা। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *