পারিবারিক বিবাদ কে কেন্দ্র করে পঞ্চায়েতের মহিলা প্রাক্তন প্রধানকে বাঁশ দিয়ে মারধর করার অভিযোগ উঠল তার ভাসুরের বিরুদ্ধে
পারিবারিক বিবাদ কে কেন্দ্র করে পঞ্চায়েতের মহিলা প্রাক্তন প্রধানকে বাঁশ দিয়ে মারধর করার অভিযোগ উঠল তার ভাসুরের বিরুদ্ধে, ইতিমধ্যেই ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে, অভিযোগ দায়ের হয়েছে পাঁশকুড়া থানায়
নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়া : সাবমার্সিবল বসানোকে কেন্দ্র করে মাইশোরা গ্ৰাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা মৃত প্রাক্তন তৃণমূল নেতা কুরবান শার স্ত্রী সাইদা সাবানা বানু খাতুনকে মারধরের অভিযোগ উঠল তার ভাসুর তফিজুল শা বিরুদ্ধে।ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে,
প্রাক্তন প্রধানের অভিযোগ -“পাশের বাড়ির একটি ঘটনাকে কেন্দ্র করে আমার ভাসুর তফিজুল প্রথমে চিৎকার করে। অপশব্দ প্রয়োগ শুরু করে, বাধা দিলে হঠাৎ করেই একটি বাঁশ দিয়ে মারধর করেন এবং চুলের মুঠি ধরে টেনে নিয়ে যায়।আমি চাই ওই অভিযুক্তরা যাতে শাস্তি পায়।ওরা আমাকে এইভাবে আক্রান্ত করে এই জায়গা থেকে সরানোর চেষ্টা করছে।যদিও অভিযুক্ত তফিজুল বলেন -“এটি পারিবারিক সমস্যা, একটি পারিবারিক কেন্দ্র করে বচসা হয় ও গালাগালি করেন ওই মহিলা তারপর আমাকে ওরা মারধর করে। আমাকে মারধর করায় আমিও ওকে মারধর করেছি।
যদিও এই মুহুর্তে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে প্রাক্তন প্রধান। সমস্ত বিষয় মৌখিকভাবে বিডিওকে জানিয়েছেন ওই প্রধান।লিখিত অভিযোগ দায়ের হয়েছে পাঁশকুড়া থানায়।


