স্কুলে বসলো খাদ্য মেলার আসর,স্টল সামলালো কচিকাঁচারা
নিউজ বাংলা ডেস্ক : স্কুল প্রাঙ্গণে বসেছিল মোট ১৬ টি খাবারের স্টল। বিদ্যালয়ের উদ্যোগে কচিকাঁচাদের এই খাদ্য মেলায় হাজির হয়েছিলেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বিশিষ্ট আমন্ত্রণ অতিথিবৃন্দরা।

ভান্ডার বেড়িয়া জ্ঞানদাময়ী প্রাইমারি স্কুলের উদ্যোগে আয়োজিত হল খাদ্য মেলা। আর সেই খাদ্য মেলায় হরেক রকমের খাবারের স্টল সামলাতে দেখা গেল খুদে পড়ুয়া থেকে অভিভাবকদের।বিদ্যালয়ের ৭৫ তম বর্ষপূর্তীকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভান্ডার বেড়িয়া জ্ঞানদাময়ী প্রাইমারি স্কুলের পড়ুয়া সংখ্যা ১৩৫। ছাত্র-ছাত্রীদের গতানুগতিক পড়াশোনার পাশাপাশি নতুন কিছু শেখানোর তাগিদে এই খাদ্য মেলা আয়োজন করেন।সেখানে পাটিসাপটা, মালপোয়া, ফুচকা সহ বিভিন্ন লোভনীয় সুস্বাদু খাবারের স্টল ছিল।অভিভাবকদের সাহায্যে ক্ষুদে পড়ুয়ারাই সামলাল সমস্ত কিছু। সম্পূর্ণ বিনামূল্যে খাবার পরিবেশন করা হয় সেই সমস্ত বিষয়ে হাতে-কলমে অভিজ্ঞতা লাভ করল কচিকাঁচারা।

