কমরেড পতাকা উত্তোলনে হতে হয় শহীদ ! পালিত হলো কমঃ বাদল সেখের স্মরণ সভা
নিউজ বাংলা টুডে ডেস্ক: বিগত বছর ঐতিহাসিক নভেম্বর বিপ্লবের স্মরণে নানুরের বালিগুনী গ্রামে নিজের বসত ভিটেতে পার্টির পতাকা উত্তোলন করায় ৮ ই নভেম্বর ২০২১ সালে কিছু দুষ্কৃতিদের নৃশংস আক্রমণে শহীদ হোন কমরেড বাদল সেখ। এবছর কমঃ বাদল সেখের প্রথম স্মরণ সভা আয়োজিত হলো নানু’র ব্যাসষ্টান্ডে। এই স্মরণ সভায় শহীদ বাদল সেখের স্ত্রী জরিনা বিবি নিজে উপস্থিত থেকে তাঁর স্বামীর প্রতিকৃতি তে অত্যন্ত দুঃখের সাথে মাল্যদান করলেন। এর পাশাপাশি উপস্থিত ছিলেন নানুরের প্রাক্তন বিধায়িকা শ্যামলী প্রধান, পলিটব্যুরোর সদস্য কমঃ রামচন্দ্র ডোম,জেলা সম্পাদক কমরেড গৌতম ঘোষ সহ সিপিআইএমের একাধিক নেতৃত্বরা। কাল ওই স্মরণ সভার মঞ্চ থেকে জেলা সম্পাদক কমঃ গৌতম ঘোষ ও পলিটব্যুরোর সদস্য কমঃ রামচন্দ্র ডোমরা কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীদের।

