জেলাবিনোদনমালদা

জাতীয় পুরস্কারে মনোনীত- মালদার শিল্পী বিপদভঞ্জন সাহা

নিউজ বাংলা টুডে ডেস্ক: মালদা-‌হস্তশিল্পে জাতীয় পুরস্কারে মনোনীত হয়েছেন শিল্পী বিপদভঞ্জন সাহা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নিতে চলেছেন তিনি। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ শিলিগুড়ি হস্তশিল্প পরিষেবা কেন্দ্র থেকে এই মর্মে লিখিতভাবে জানানো হয়েছে। বাঁশ ও বেত বিভাগে তিনি দেশের মধ্যে সেরা বিবেচিত হয়েছেন। এর আগে ২০১৬ সালে বাঁশের কাজ করে জাতীয় মেধা পুরস্কার পান। স্বাভাবিকভাবে খুশি হস্তপ্রেমী থেকে জেলা প্রশাসন।

তিনি এবার বাঁশ ও বেতের কৃষ্ণ-‌সহ সিংহাসন তৈরি করে গোটা দেশে মালদার নাম তুলে ধরেছেন। জাতীয় পুরস্কারে মনোনীত হওয়া বিপদবাবু বুধবার সকালের এক সাক্ষাৎকারে বলেন, ‘‌জাতীয় স্তরে পুরস্কার পাওয়া আমার স্বপ্ন ছিল। এতদিন পর সেই স্বপ্ন সার্থক হল। কিন্তু কয়েক বছর আগে পেলে ভাল হত। কয়েকটি স্তর পার করে তবেই জাতীয় স্তরে লড়াই করার সুযোগ পাওয়া যায়”। সাথে আরও জানান ৪৬ বছর ধরে তিনি এই কাজের সাথে যুক্ত। এর আগেও রাজ্য ও জেলা স্তর থেকে তাঁকে পুরস্কার প্রদান করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *