নিজস্ব প্রতিনিধি,পিংলা:-হারিয়ে যাওয়া এক পৌড়-বৃদ্ধাকে উদ্ধার করে, পিংলা থানার পুলিশ, ঠাকুর দেখতে বেরিয়ে যাওয়া আসামের এক পৌড় বৃদ্ধাকে উদ্ধার করে পিংলা থানার পুলিশ, গত বুধবার দশমীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত ৮ নম্বর অঞ্চলের হারমা গ্রাম থেকে পৌড় বৃদ্ধাকে উদ্ধার করে, নাম ঊষা পুত্তলী বয়স ৫৫ পেশায় একজন শিক্ষিকা বাড়ি আসামে, পরিবার সূত্রে জানা যায় পৌড় বৃদ্ধা গত বুধবার পরিবারের সদস্যদের সাথে দেবিদর্শনী আসেন আসাম থেকে কলকাতায়, পরেরদিন পুরি যাওয়ার কথা ছিল কিন্তু বুধবার বিকেলেই তিনি নিখোঁজ হয়ে যান, কাউকে না খুঁজে পেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, আর একাই হাওড়াতে উঠে পড়ে খড়গপুরগামী একটি লোকাল ট্রেনে, কিছু পরেই নেমে পড়েন হাউর স্টেশনে, তারপর হাঁটতে শুরু করেন এসে পৌঁছায় পিংলার হারমা গ্রামে, কিন্তু রাতে এক পৌড় অস্বাভাবিকভাবে ঘুরতে দেখে আটক করে গ্রামের মানুষ খবর দেয়া হয় পিংলা থানায় পিংলা থানার পুলিশ এসে পৌড়কে উদ্ধার করে নিয়ে আসে পিংলা থানায়, আধার কার্ড দেখে খবর দেওয়া হয় তার বাড়িতে, তার থাকার বন্দোবস্ত করা হয় থানাতেই, থাকা-খাওয়া ওষুধপত্র সবকিছুই বহন করে পিংলা থানার পুলিশ, খবর পেয়ে পরিবারের লোকজন আজ উপস্থিত হয় পিংলা থানায়, তারা জানান এই ধরনের মানবিক পুলিশের আচরণকে শ্রদ্ধার সাথে স্যালুট জানাই, এই ধরনের পুলিশের মানবিক মুখ যেন সারা বিশ্ব জুড়ে দেখা যায়, তত সহ ধন্যবাদ জানিয়েছেন পিংলা থানার ভারপ্রাপ্ত ওসি প্রশান্ত কীর্তনীয়া সহ পিংলা থানার ভারপ্রাপ্ত প্রত্যেক কর্মরত পুলিশ কর্মীদের, পিংলা থানার সহযোগিতায় তার বাড়ির মানুষকে ফিরে পেয়ে অত্যন্ত খুশি পরিবারের মানুষজন।