কলকাতাব্রেকিং নিউজ

হাওড়া সেতুর সৌন্দর্য বৃদ্ধিতে অত্যাধুনিক লাইট এন্ড সাউন্ড ব্যবস্থা অনুমতির জন্য প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি,কলকাতা:-কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী ঐতিহাসিক হাওড়া সেতুর সৌন্দর্য বৃদ্ধিতে অত্যাধুনিক লাইট এন্ড সাউন্ড ব্যবস্থা অনুমোদনের জন্য কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। কলকাতা বন্দর কতৃপক্ষের তরফে কেন্দ্রীয় সরকারের কাছে ৩৫ কোটি টাকার এই প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এইজন্য সেতুর উপরে অত্যাধুনিক একটি এলইডি স্ক্রিন বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। উল্লেখ্য এর আগে সতেরো কোটি টাকা খরচ করে হাওড়া সেতুতে আলো জ্বালানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *