পশ্চিম মেদিনীপুরবিনোদন

একুশে জুলাইকে সামনে রেখে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা তৃনমূলের ।

নিজস্ব প্রতিনিধি, ডেবরা:-একুশে জুলাইয়ের অভিনব প্রচারে তৃণমূল কংগ্রেস।একুশে জুলাইকে সামনে রেখে যুবক যুবতীদের উৎসাহ বাড়াতে পশ্চিম মেদিনীপুরের ডেবরা তে ম্যারাথন দৌড়ের আয়োজন হয়।ডেবরা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ১৫ কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ডেবরা ব্লকের তিন নম্বর সত্যপুর অঞ্চলের ট‍্যাবাগেড়িয়া থেকে বালিচক অডিটোরিয়াম পর্যন্ত। এই প্রতিযোগিতায় একশোর ও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। ডেবরার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও কর্মদক্ষতা উন্নয়ন দপ্তরে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এই প্রতিযোগিতায় শুভ সূচনা করেন এবং প্রতিযোগীদের উৎসাহিত করার জন্য তিনিও ম্যারাথন দৌড়ে পা মেলান। আগামী একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো কর্মসূচিকে সামনে রেখে এই আয়োজন বিধায়কের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *