পন্ডিচেরির পর তামিনাড়ুর বিরুদ্ধে বড় ব্যবধানের হার বাংলার !

নিজস্ব প্রতিনিধি ,বিজয় হাজারের বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ম্যাচে হারার পর তৃতীয় ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে ১৪৬ রানের বড় হার বাংলার।
এদিনের ম্যাচে টসে জিতে তামিলনাড়ু প্রথম ব্যাট করে ৫০ওভারে ৮ উইকেট খুইয়ে ২৯৫ রান তোলেন । তামিলনাড়ুর হয়ে অভিজ্ঞ দীনেশ কার্তিকের ৮৭রান করে ও ম্যাচের ডেথ ওভারে শাহরুখ খান ও কৌশিকের ঝড়ো ইনিংসে মর্যাদা পূর্ণ রান তোলেন তামিলনাড়ু। বাংলা র হয়ে মুখেশ কুমার , ও আকাশ দীপ 3 করে উইকেট নেয় ।
তবে তামিলনাড়ুর সিলামবরসান এর বোলিং এ রীতিমতো ধরাশায়ী হয়ে পড়ে বাংলা এদিন । অভিষেক দাসের 30 রান ছাড়া কেউই সেইরকম রান করতে পারেনি,39.1 ওভারে 149 রানে অলআউট হয়ে যায় বাংলা ।
বাংলা র পরবর্তী ম্যাচ কঠিন প্রতিপক্ষ মুম্বাইয়ের বিরুদ্ধে তবে কি ভাবে বাংলা ছন্দে ফিরবে সেটাই দেখার !!!

