দার্জিলিংব্রেকিং নিউজরাজ্য

হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত দার্জিলিংয়ের তাকদা নিবাসী হাবিলদার সতপাল রাই র দেহ বাগডোগরা বিমানবন্দরে দুপুরে এসে পৌঁছায়

স্বপন পাল দার্জিলিং ,অবশেষে দার্জিলিংয়ের ভূমিপুত্র সৎপাল রায়ের মরদেহ নিজ ভূমিতে এসে পৌঁছাল। রবিবার বিশেষ বিমানে সৎপাল রাইয়ের মরদেহ পৌঁছায় বাগডোগরা এয়ারপোর্টে । বাগডোগরা এয়ারপোর্টের আর্মি এয়ারফোর্সে অবতরন করার পর সেখানে বায়ুসেনা ও আর্মির পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানোর পর শিলিগুড়ির ব্যাঙ্গডুবি সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয় কফিনবন্দি দেহ। কিছু সময়ের জন্য সৎপাল রাইয়ের স্ত্রী ও পরিবারের সদস্যরা এসে পৌছায় পাহাড় থেকে। ব্যাঙ্গডুবির সেনা ছাউনিতে সেনা বাহিনীর সহ বিভিন্ন দপ্তরে পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় সেনা কর্মী সৎপল রাইকে। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্ট, মাটুগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মণ সহ রাজ্য সরকারের তরফে গৌতম দেব। একে একে সকলেই পুষ্পার্ঘ্য অর্পন করে সৎপাল রাইকে শ্রদ্ধা জানান। রাজু বিস্ট বলেন ৮ ডিসেম্বর এর ঘটনা গোটা দেশের পক্ষে অত্যন্ত দুঃখজনক ঘটনা। এদিন বিপিন রাওয়াত এর পাশাপাশি বীর গোর্খা পুত্রকেও আমরা হারাই। দুর্ঘটনায় নিহত সকলের প্রতি সহানুভূতি জানাই। এই চলে যাওয়া অত্যন্ত দুঃখের তবে এই বলিদান থেকে যুবরা প্রেরণা নেবে। গৌতম দেব জানান রাজ্য সরকার শহীদ পরিবারের সাথে সর্বতোভাবে থাকবে। আগামীকাল পাহাড়ে শেষকৃত্য সম্পন্ন হবে সেনাকর্মী সৎপল রাইয়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *