ওভারহেড তারে বাঁশ পড়ে বিপত্তি, রামনগরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে একাধিক ট্রেন
নিজস্ব :প্রতিনিধি রামনগর পূর্ব মেদিনীপুর
বাঁশ কাটতে গিয়ে বিপত্তি রামনগরে। রবিবার সকালে বাঁশ কাটছিলেন স্থানীয়রা। সেই সময়ে বাঁশের একটি অংশ রেলের ওভারহেডের তারে পড়ে গিয়ে ইলেকট্রিক সংযোগে সমস্যা দেখা যায়। এর ফলে একাধিক ট্রেন চলাচলে বিপত্তি দেখা যায়। জানা গিয়েছে, পাঁশকুড়া-দিঘা লোকাল, হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং মেচেদা দিঘা লোকাল দাঁড়িয়ে রয়েছে দীর্ঘক্ষণ ধরে।প্রায় ৩ ঘণ্টা লেট রয়েছে ৩ টি ট্রেন।