নজরে নন্দীগ্রাম! ডায়মন্ড হারবার মডেলে শুভেন্দু গড়ে “সেবাশ্রয়” সূচনা করবেন অভিষেকই
একুশের নির্বাচনে রাজ্যের সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র ছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সেই নন্দীগ্রাম নিয়েই আলোচনা বাড়ছে। তৃণমূল ও বিজেপির প্রার্থী কারা হবেন, তা নিয়ে জল্পনা বাড়ছে। এই আবহে নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগে আয়োজিত সেবাশ্রয় স্বাস্থ্য শিবির এবার হবে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে। এমনকি, আগামী ১৫ জানুয়ারি ওই সেবাশ্রয় ক্যাম্পের সূচনায় নন্দীগ্রামে যাবেন অভিষেক।নন্দীগ্রাম ১ ও নন্দীগ্রাম ২-তে দুটি মডেল ক্যাম্প হবে।