কাঁথিপূর্ব মেদিনীপুর

শুভেন্দুর গড়ে সমবায় নির্বাচনে জয়লাভ বিজেপির খাতা খুলতে পারল না তৃণমূল

শুভেন্দুর গড়ে সমবায় নির্বাচনে জয়লাভ বিজেপির খাতা খুলতে পারল না তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, কাঁথি: পূর্ব মেদিনীপুর জেলার ইটাবেড়িয়া কুঞ্জপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়লাভ করল বিজেপি। তৃণমুলের কাঁথি সংগঠনিক জেলা সভাপতির নিজের এলাকায় ধাক্কা খেল। মোট আসন সংখ্যা ছিল ৯ টি। সবগুলো আসনেই তৃণমূল এবং বিজেপি প্রার্থীরা অংশগ্রহণ করে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ চলে। নির্বাচনের পরে ফল প্রকাশ হতে দেখা যায় ৯ টি আসনেই বিজপি জয়লাভ করে। মোট ভোটার সংখ‍্যা ছিল ৪৬২জন এর মধ‍্যে ৩৯৭ জন ভোট দেন।

নির্বাচনের ফল ঘোষণা হতেই বিজেপির পক্ষ থেকে গেরুয়া আবির খেলা শুরু হয়। প্রার্থীদের ফুলের মালা পরিয়ে এলাকার পরিক্রমা করে কর্মী সমর্থকরা। এই জয়লাভ আগামী দিনে পূর্ব মেদিনীপুরে বিজেপিকে অক্সিজেন যোগাবে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

ভগবানপুর ২ ব্লকের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা সুভাশিষ মাইতি জানান, দীর্ঘদিন ধরে এই সমবায় সমিতির কোনো নির্বাচন হয়নি। সব শেষে ২০১১ পর থেকে নির্বাচন হয়নি। কোনো সাধারণ সভাও হয়নি। দীর্ঘদিন পর এই নির্বাচনে বিজেপির জয় এই জয়, সাধারণ মানুষের জয় বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *