মহিলাদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির নন্দকুমারে
নিউজ বাংলা ডেস্ক : নন্দকুমারে এই প্রথম স্বেচ্ছায় এক রক্তদান শিবির অনুষ্ঠানে অগ্রণী ভূমিকা পালন করতে দেখা গেল মহিলাদের। নন্দকুমার স্বয়ং সিদ্ধা ওমেন্ অর্গানাইজেশনের পরিচালিত মহিলা দুর্গোৎসব কমিটির সদস্যরা আয়োজন করলেন স্বেচ্ছায় রক্তদান শিবির।

সম্পূর্ণভাবে মহিলা পরিচালিত এই সংগঠনটির উদ্যোগে নন্দকুমার পঞ্চায়েত সমিতির বিবেকানন্দ কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। এই দিনের শিবিরে প্রায় ৫০ জন মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন। নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি শিবানী দে কুন্ডু র তত্ত্বাবধানে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উদ্বোধনে উপস্থিত ছিলেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে, নন্দকুমারের বিডিও দীনেশ দে, ও অন্যান্য আধিকারিকেরা।

