Breakingব্রেকিং নিউজশীর্ষ খবর

অবৈধ মদের দোকান ভেঙ্গে গুড়িয়ে দিল গ্রামের মহিলারা!

নিউজ বাংলা ডেস্ক : অবৈধ মদের দোকান ভেঙ্গে গুঁড়িয়ে দিল গ্রামের মহিলারা। মঙ্গলবার পটাশপুর থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের চকরাজা গ্রামের ঘটনা। এই গ্রামের রাস্তার ধারে দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছিল এই অবৈধ মদের কারবার। স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ মদের দোকানের সম্বন্ধে পুলিশ ও গ্রামের পঞ্চায়েতকে জানিও কোন লাভ হয়নি। দিনের পর দিন এলাকায় বাড়ছিল মাতালদের উৎপাত। রাস্তায় চলতে ফিরতে নিরাপত্তার অভাব বোধ করছিলেন এলাকার বাসিন্দারা, বিশেষত মহিলারা। তাই এদিন এলাকার মহিলারা একত্রিত হয়ে লাঠিসোটা হাতে নিয়ে চড়াও হয় মদের দোকানে এবং ভাঙচুর করে ওই মদের দোকান।

বাধা দেওয়া তো দূরের কথা, প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে পালিয়ে যান অবৈধ মদ কারবারি প্রশান্ত জানা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *