Breakingব্রেকিং নিউজশীর্ষ খবর

স্ত্রী কে খু*ন করে আত্মঘাতী স্বামী! গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া

নিউজ বাংলা ডেস্ক : মান্দারমনি ( পূর্ব মেদিনীপুর ) স্ত্রী’কে কাটারি দিয়ে খুন করে, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল স্বামী। সোমবার গভীর রাতে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃতরা হল ভাস্কর গিরি ( ৪৯) ও দূর্গা গিরি (৪৩)। জানা যায় তাদের বাড়ী মান্দারমণি উপকুল থানায় রামচন্দ্রনগর গ্রামে। মঙ্গলবার মৃতদেহ দুটি ময়না তদন্তে জন্য কাঁথি মহাকুমা হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

জানা গিয়েছে, রামচন্দ্রনগর গ্রামের ভাস্কর গিরি পানের বরজ রয়েছে। এছাড়াও কাঁথির পিছাবনি বাজারে পানের ব্যাবসা রয়েছে। সোমবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে স্বামী ও স্ত্রী’র বচসা শুরু হয়, তারপরে বাড়ীর দরজা বন্ধ করে দেয়, রাএী ১০.৩০ মিনিট নাগাদ স্ত্রী’কে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে। এরপর স্ত্রী’র শাড়ির ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানে ঝুলে পড়ে।এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *