Breakingপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজশীর্ষ খবর

জেলায় ফুল, পান সহ নতুনত্ব চাষে উৎসাহিত করার লক্ষ্যে দুদিনের প্রশিক্ষণ শিবির

নিউজ বাংলা ডেস্ক : ব্যতিক্রমী চাষ হিসেবে উদ্যান পালনের জনপ্রিয়তা বাড়ছে দিন দিন মানুষের মধ্যে। ছোট-বড় বাহারি ফুল গাছ কীভাবে সহজে বাড়িতে চাষ করা যাবে তাই নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এদিনের প্রশিক্ষণ শিবির থেকে। একইসঙ্গে বনসাই গাছ কীভাবে চাষ করবেন ও কীভাবে এগ্রিকালচারের পাশাপাশি হটিকালচারকে নিয়ে এগোনো যাবে তা নিয়েও আলোচনা করা হয় এদিন।

 

উদ্যান পালন দপ্তরের উদ্যোগে সারা রাজ্যজুড়ে চাষীদের নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে এ বছর এই প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রথম হয়েছে।

 

এদিনের প্রশিক্ষণ শিবিরে শুভারম্ভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি রাজস্ব বৈভব চৌধুরী, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মানস কুমার পন্ডা, সহ উদ্যানপালন দপ্তরের আধিকারিকেরা।পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসকের দপ্তরে এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার চারটি মহকুমা থেকে আসা চাষিরা। তাদের দুদিন ধরে প্রশিক্ষণ দেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *