Breakingব্রেকিং নিউজভগবানপুররাজনীতিশীর্ষ খবর

রাম বামের জোটেও হলোনা শেষ রক্ষা জোট প্রার্থীদের হারিয়ে ভগবানপুরে সমবায় নির্বাচনে জয়লাভ তৃণমূল 

নিউজ বাংলা ডেস্ক :পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ ব্লকের মহম্মদপুর পূর্ব পাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড -এর প্রতিনিধি নির্বাচনে রাম বামের জোট কে হারিয়ে জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস। জানা যায়

এই সমবায় সমিতির মোট আসন সংখ্যা ৫১টি সমস্ত আসনেই তৃণমূল কংগ্রেস ও বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দেয়।মোট ৫১ টি আসনের তাদের মধ্যে তৃণমূল কংগ্রেস ৪৪ টি আসনে ও সিপিএম ও বিজেপি জোট প্রার্থী ৭টি আসনে জয়লাভ করে।ভোটের ফলাফল প্রকাশ হতেই সবুজ আবির মেখে উৎসবের মেজাজে মেতে ওঠে তৃণমূল কর্মীরা।

দলের বিজয়ী প্রার্থী এবং ভোটারদের শুভেচ্ছা জানালেন ভগবানপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবিন চন্দ্র মন্ডল, ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অরুপ সুন্দর পন্ডা, ভগবানপুর ১ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌরভ কান্তি বেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *