Breakingতমলুক

তমলুকে খড়ি বনে আগুন আতঙ্ক, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন!

নিউজ বাংলা ডেস্ক : তমলুকের উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর নারিকেলদা গ্রামে জাতীয় সড়কের পাশে একটি খড়ি বনে আগুন আতঙ্কে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা যায় দুপুর ১২ টা নাগাদ হঠাৎ করে খড়ি বনে আগুন জ্বলতে দেখে গ্রামবাসীরা।পরবর্তী সময়ে আগুনটি ছড়িয়ে পড়ে পাশাপাশি বসতি বাড়ি থাকায় আতঙ্কের সৃষ্টি হয় এলাকায়। পরবর্তী সময়ে পৌঁছায় তমলুক থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েত উপপ্রধান লক্ষণ চন্দ্র দাস। তবে কে বা কারা আগুন লাগিয়ে তা জানা যায়নি। তদন্তে তমলুক থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *