নন্দীগ্রামপূর্ব মেদিনীপুররাজনীতি

বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে শুভেন্দু অধিকারীর পদযাত্রা নন্দীগ্রামে

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম : বাংলাদেশে চিন্ময় প্রভুর জামিন নাকোজ নিয়ে শুভেন্দু অধিকারী বললেন–শেখ আব্দুল্লার সময় কালে জম্বু কাশ্মীরের পুলিশ স্লো পয়জন করে ভারত কেশরীকে মেরেছে আমার আশঙ্কা। অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভু যিনি আমরা সনাতনীরা বিভিন্ন ভাগে বিভক্ত ছিলাম, উনি যেটা করেছিলেন সব সনাতনীদের এক করেছিলেন। এটা ওদের কাছে অ্যালার্মিং ছিল। উনাকে আটকে রেখে প্রায় দু কোটি সনাতনীদের উপর দমন পিড়ন,ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা, ভারতে চলে যেতে বাধ্য করা,এক এক করে হিন্দুদের মুছে ফেলতে চায়, এ লড়াই বাঁচার লড়াই নয়, বাংলাদেশ এবং এপারের পশ্চিমবঙ্গের বাঙালিদের অস্তিত্ব রক্ষার লড়াই।
মালদায় দুলাল সরকার হামলা নিয়ে বললেন–রাজ্যে আইন-শৃঙ্খলা নেই এটাই প্রমাণিত। শুধু সাধারণ মানুষ নয় বিজেপি নেতাকর্মী নয় তৃণমূল হিন্দু নেতাকর্মীরাও আক্রান্ত হচ্ছেন। কলকাতার বুকে সুশান্ত বোস আক্রান্ত হয়েছেন, সন্দেশখালিতে সুকুমার মাহাতো আক্রান্ত, মিনাখাঁর এমএলএ আক্রান্ত হয়েছেন, এটা হচ্ছে মমতা ব্যানার্জির অপদার্থতার জন্য। পুলিশ ব্যস্ত তৃণমূলকে স্যাটিসফাই করা, বিজেপির উপর মিথ্যা মামলা করা, এতে খুন সন্ত্রাস তো বাড়বেই।
বাংলাদেশ বর্ডার ইস্যু নিয়ে বললেন–বিএসএফ এবং পুলিশের কো-অর্ডিনেসন বাড়াতে বলুন। ১৭ টা চৌকির জন্য জমি চেয়েছে দিতে বলুন।১১ টা বিএসএফ ক্যাম্পের জন্য জমি দিতে বলুন।২০২৩ সালে ১৫০০ বাংলাদেশিকে বিএসএফ ধরে দিয়েছিল।তাদের মধ্যে ১৪০০ কে জামিন দিয়ে দিয়েছে। এ বছর প্রায় ১১শ বাংলাদেশীকে বিএসএফ ধরে দিয়েছিল তাদের মধ্যে ৯০০ কে জামিন দিয়ে দিয়েছে, জ্ঞান ট্যান না দিয়ে ৬০০ কিলোমিটার বর্ডারের জমি হ্যান্ড ব্যবহার করতে বলুন। আজ নন্দীগ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connection Information

To perform the requested action, WordPress needs to access your web server. Please enter your FTP credentials to proceed. If you do not remember your credentials, you should contact your web host.

Connection Type