নন্দকুমারপূর্ব মেদিনীপুর

ভয়াবহ পথ দুর্ঘটনায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু দুই বাইক আরোহীর।

পূর্ব মেদিনীপুর জেলার দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে আবারো পথ দুর্ঘটনায় বলে গেল দুটি প্রাণের। আজ দুপুরে একটি বাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় স্থানীয় বলভদ্রপুর গ্রামের দুই বাসিন্দার।

জানা গেছে-বলভদ্রপুর গ্রামের এই দুই ভাই দিঘা থেকে বাড়ি ফেরার সময় কাঁথি শহরের নিকটবর্তী বুড়িবাঁধ এর কাছে রাস্তার ডান দিকে যাওয়ার সময়, কাঁথি থেকে দীঘা গামী একটি বাস এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনার জেরে রয়েল এনফিল্ড বাইকটি দুমড়ে মুচড়ে, বাসের নিচে সামনের দিকে ঢুকে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় এই দুই বাইক আরোহীর। এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাঁথি থানার পুলিশ, পুলিশ এসে দুমড়েমুচড়ে যাওয়া বাইকটিকে বাসের নিচ থেকে বের করে। নিহত দুজনকে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়।। এরপরেই স্বাভাবিক হয় যান চলাচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *