পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত ১ সাইকেল আরোহী।
পূর্ব মেদিনীপুর : পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত ১ সাইকেল আরোহী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার ললাট জনকা রোডের প্রতাপদিঘী খিরিশ তলা সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন এক সাইকেল আরোহী কে দ্রুত গতিতে আসা পিকাপ ভ্যান ধাক্কা মারে। ঘটনাস্থলেই ছিটকে পড়েন ওই সাইকেল আরোহী। এরপরস্থানীয়রা উদ্ধার করে সাইকেল চালকে গুরুতর অবস্থায় প্রতাপদিঘী হাসপাতালে নিয়ে যান।ঘটনার পরেই স্থানীয়রা বাসিন্দারা রাস্তা অবরোধ করে।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পটাশপুর থানার পুলিশ। পরে পরিস্হিতি নিয়ন্ত্রণে এনে যানজট মুক্ত করে।


