রথে ডিজে বক্স বাজানো নিয়ে কি বার্তা দিলেন ময়না থানার পুলিশ প্রশাসন?
পূর্ব মেদিনীপুর: রাত পোহালেই জগন্নাথ দেবের রথযাত্রা, রথযাত্রার আগে ময়নার শান্তি শৃঙ্খলা নিয়ে তৎপর পুলিশ প্রশাসন। আজ ময়না থানার অন্তর্গত সমস্ত রথ কমিটিদেরকে নিয়ে শান্তির শৃঙ্খলা বজায় রেখে রথ মেলা পরিচালনা করার লক্ষ্যে ময়না থানাতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে রথে ডিজে বক্স বাজানো যাবে না।
শান্তি-শৃঙ্খলা বজায় রেখে এবং অন্য ধর্মের মানুষের সাথে সম্প্রীতি বজায় রেখে রথযাত্রা পরিচালনা করার নির্দেশ দেওয়া হয় ময়না থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।


