রাজনীতিরাজ্য

মমতা” তেই আস্থা গৌতমের !

ক্ষমতা বলে সরকারি জমি এবং সাধারণ মানুষের জমি দখল করে নিচ্ছেন একদল জমি মাফিয়া। এই অভিযোগ দীর্ঘদিন ধরে কানে আসছিল মুখ্যমন্ত্রীর। অবশেষে তার নির্দেশই মাঠে ময়দানে নামে পুলিশ। বেশ কয়েকদিন আগেই গ্রেফতার করা হয় এই জমি কাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন সদস্য গৌতম গোস্বামীকে।

এরপরে গ্রেফতার হন আরো একজন তৃণমূল ঘনিষ্ঠ জমি মাফিয়া। এদিকে এই মাফিয়া কান্ডের সূত্রপাত হয়েছিল যার হাত ধরে সেই গৌতম গোস্বামীকে শনিবার আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে যাবার পথে দলের উপরে ভরসা রাখার কথাই বলেন। একদিকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন তিনি নিজেই গ্রেফতার করিয়াছেন গৌতমকে।

অন্যদিকে সেই দলনেত্রীকেই এখনো মানেন বলে স্পষ্ট জানিয়েছেন গৌতম। মুখ্যমন্ত্রীকে দেখে রাজনীতিতে এসেছেন যদিও তার গ্রেফতারিতে মুখ্যমন্ত্রীর হাত নিয়ে তিনি বলেন, শিলিগুড়িতে একটা অস্থিরতা তৈরি হয়েছে। তবে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশাসনের উপর তার পূর্ণ আস্থা রয়েছে বলে জানান গৌতম গোস্বামী।

অন্যদিকে দলের তরফে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি সেই ব্যাপারে তিনি বলেন দলের সিদ্ধান্তকে মাথা পেতে নেবেন। দল এবং দলনেত্রীকে মানলেও দল থেকে বহিষ্কার করা হয়েছে গৌতম গোস্বামীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *