কলকাতা

ঘূর্ণিঝ়ড় রেমালের দুর্যোগে কলকাতায় মৃত্যু হল এক ব্যক্তির।

প্রবল ঝড়বৃষ্টির সময় বাড়ির বাইরে থাকা ছেলেকে ফিরিয়ে আনতে গিয়ে প্রাণ গেল তাঁর। মৃতের নাম মহম্মদ সাজিব। বয়স ৫১। সোমবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এন্টালি থানা এলাকার বিবির বাগান এলাকায় ঘটনাটি ঘটেছে। কলকাতার ইন্টালি এলাকায় বাড়ির চাঙর খসে একজনের মৃত্যু। ক্যামাক স্ট্রিটে একটি বাড়ির একাংশ ভেঙে পড়েছে। শরৎ বোস রোড সহ অন্তত সাতটি জায়গায় গাছ উপরে পড়েছে।

বেশকিছু জায়গায় বিদ্যুতের তারছিঁড়ে পড়েছে ।কলকাতায় বেশ কিছু রাস্তায় জল জমে গেছে।দক্ষিণ চব্বিশ পরগনার সাগর কাকদ্বীপ নামখানা পাথরপ্রতিমা গোসাবা ক্যানিং এ প্রচুর গাছ ভেঙে পড়েছে, কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত। অনেক রাস্তা অবরুদ্ধ।কিছু জায়গায় বাঁধ দিয়ে জল ঢোকার খবর পাওয়া গেছে।দুই ২৪ পরগনাতে অনেক গাছ ভেঙে পড়েছে এবং বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *