বিজেপির রাজ্য সভাপতিকে দেখতে হাসপাতালে মিঠুন!
কলকাতা: কলকাতার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।এদিন তাকে দেখতে হাসপাতালে পোঁছে গেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। কয়েকদিন আগেই মিঠুন নিজেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন,এদিন তিনি নিজে হাসপাতাল থেকে ছুটি পেয়েই সোজা সুকান্ত মজুমদারকে দেখতে এলেন। বিজেপির রাজ্য সভাপতির শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।জানা গিয়েছে আপাতত স্থিতিশীল রয়েছে রাজ্য বিজেপির সভাপতির শারীরিক অবস্থা।পাশাপশি এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক প্রসঙ্গের বিষয়ে মুখ খুললেন।
বিধানসভায় আরএসএসকে তীব্র আক্রমণ! এ প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বলেন,গোটা পৃথিবী জুড়ে আরএসএস রয়েছে।এই ঘটনায় তীব্র নিন্দা করেন মহাগুরু।ইডি আবার ডাক পাঠিয়েছে দেবকে, এই প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বলেন ওকে খুব ভালো করেই চিনি, সে এই ধরনের ছেলে উনি নন। পাশাপাশি সংসদ পদ মিমি চক্রবর্তীর ইস্তফা প্রসঙ্গে কোনও রকম মন্তব্য করতে চাননি।আগামী ১লা মার্চ থেকে প্রচারে নামবেন বলে সংবাদমাধ্যমে আগাম জানিয়ে দিলেন মিঠুন চক্রবর্তী।

