মালদা

কমিশনের কোপে হবিবপুর থানার আইসি

এবার মালদহের হবিবপুর থানার আইসি বদল। হবিতপুর থানার আইসি অর্থাৎ ইন্সপেক্টর ইনচার্জকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে ওই অফিসার ভোটের কাজে যুক্ত থাকতে পারবেন না।

রবিবার দুপুর তিনটের মধ্যে ওই পদের জন্য তিন জনের নাম পাঠাতে হবে কমিশনের আঞ্চলিক দপ্তরকে। তাদের মধ্যে একজনকে বেছে নেবেন নির্বাচন কমিশন। শুক্রবার কমিশনের তরফে একটি বিবৃতি দিয়ে কলকাতার আনন্দপুর থানা এবং দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার থানার ওসিকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়। ওই দুই পুলিশ আধিকারিক নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত নয় বলে জানা যায়।

সম্প্রতি বিজেপির তরফে ডায়মন্ডহারবার ওসি বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতীত্বের অভিযোগ ওঠে। এদিকে কসবা বিধানসভার আনন্দপুরে বিজেপির এক মহিলা মন্ডল সভাপতি কে মারধরের অভিযোগ ওঠে।

এই ঘটনাগুলির সঙ্গে ওসি বদলের নিবিড় সংযোগ রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু হবিপুর থানার আইসি কে কেন সরিয়ে দেওয়া হয়েছে সেই ব্যাপারে কিছু জানা যায়নি। কিছুদিন আগেই মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশ কুমার কে সরিয়ে দেয় নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connection Information

To perform the requested action, WordPress needs to access your web server. Please enter your FTP credentials to proceed. If you do not remember your credentials, you should contact your web host.

Connection Type