বালেশ্বরে রেল দুর্ঘটনাকে নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন মহম্মদ সেলিম
নিউজ বাংলা লাইভ: বালেশ্বরে রেল দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জীর সেখানে ছুটে যাওয়াকে কটাক্ষ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । তিনি গতকাল দলের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির ডাকে বারাসাতের কাছারি ময়দানে এক জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন

বিজেপিকে বিপদ থেকে বাঁচাতেই মমতা ওড়িশা গেছেন। দুর্নীতির মাধ্যমে পাওয়া বেআইনি অর্থ দিয়েই তৃনমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচি চলছে বলে সেলিম দাবি করেন।এর আগে জনসভায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির সমালোচনা করে সেলিম অভিযোগ করেন

রাজ্য ও কেন্দ্র দুই সরকারই সংবিধান বহির্ভূত বেআইনি কাজ করছে।রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট ফ্রন্টের বাইরেও বিজেপি ও তৃণমূল কংগ্রেস বিরোধী সব দলকে সঙ্গে নিয়েই লড়াই করবে বলে ও তিনি জানান।

