মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এক নিশানায় বিঁধলেন সুজন-অধীর

নিউজ বাংলা লাইভ:মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এগরায় বাজি কারখানায় নিহত ও আহতদের পরিজনদের সঙ্গে দেখা করতে যাওয়ার সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। ঘটনার এতদিন পর মুখ্যমন্ত্রীর এগরা যাওয়ারও সমালোচনা করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী তার ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে প্রশাসনিক অযোগ্যতার কথা স্বীকার করে নিলেন। এতদিন পর মুখ্যমন্ত্রীর বোধোদয় হলো বলে ও তিনি কটাক্ষ করেন। সারা বাংলায় বোমা বিস্ফোরণে মৃত্যু মিছিল চলছে বলে অধীর বাবু অভিযোগ করেন।

সিপিআইএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, তৃণমূল কংগ্রেসের উচিত, মানুষের কাছে নিজেদের গ্রহণযোগ্যতাকে পর্যালোচনা করা।

