সাজানো গট আপ কেসে গ্রেপ্তার ভানু বাগ! বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

নিউজ বাংলা টুডে ডেস্ক: এগরা বিস্ফোরণ কান্ডে যখন রাজনৈতিক মহলে এক এক সেকেন্ডে আসছে একের পর এক প্রশ্ন- ঠিক তখনই আবারো এক বিস্ফোরক মন্তব্যে সরকারের বিরুদ্ধে তীর ছুড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার এমন বক্তব্যে আবারো কেঁপে উঠতে চলেছে গোটা রাজনৈতিক মহল।

আবারো সরকারের বিরুদ্ধে এক অস্বস্তিকর পরিবেশের অভাস দিলেন তিনি তার বক্তব্যে। তিনি বলছেন গ্রেপ্তার হয়নি ভানু বাগ! আসলে পুরোটাই একটা বড়োসড়ো গট আপ কেস। এখন প্রশ্ন একটাই তাহলে কি পুরোটাই চোখের ধাঁধা? নাকি বিরোধী দলনেতার বক্তব্য পুরোটাই কাক তালীয়!

এগরায় এই বিস্ফোনের পূর্বেও নাকি বেশ ভালোই আনাগোনা ছিলো শুভেন্ধু অধিকারীর। লোকজনের সাথে ছিলো ভালোই যোগাযোগ। আর তাদেরই মারফত খবর পান শুভেন্দু বাবু। এমনকি এগরার এম.এল.এ -এর বিরুদ্ধেও তুললেন অভিযোগ। মেসেজ মারফত দলের উঁচু তলার মানুষদের সাথে সেটিং করেছেন খোদ এম.এল.এ! এমনটাই বলছেন তিনি। তাঁর বক্তব্যে স্পষ্ট পুরোটাই আসলে সাজানো ঘটনা যা একের পর এক ঘটানো হচ্ছে।

আজ সকালে তিনি এও বলেন যে, অন্য কোনও ঘটনা আসার পর যখন ধামা চাপা পড়বে এই ঘটনা ঠিক তখনই আবারো প্রত্যেক বারের মতন ছাড়া পেয়ে যাবেন ভানু বাগ ও তার ছেলে। এমন ঘটনা পূর্বেও ঘটেছে বহুবার। এমনকি ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, এই ঘটনা খতিয়ে দেখলেই বোঝা যাবে তুলে নেওয়া হয়েছে সঠিক কেস।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একের পর এক, ঠিক এমনই বিস্ফোরক অভিযোগের জেরেই গোটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলেই বিতর্ক এখন তুঙ্গে! আবারো বড়োসড়ো প্রশ্নের মুখে শাসক দল ।

