Breakingএগরাজেলারাজ্যস্বাস্থ্য

মৃত্যু হল এগরা বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত ভানু বাগের

নিউজ বাংলা টুডে ডেস্ক: মৃত্যু হল এগরা বিস্ফোরণ কান্ডের মূল অভিযুক্ত ভানু বাগের। পুলিশি ঘেরাটোপে কটকের হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হল তার। শুক্রবার ভোর ৩ টা নাগাদ মৃত্যু হয়।

বিস্ফোরনের পরেই এগরার খাদিকুল গ্রাম থেকে ২৫০ কিঃমিঃ দূরে কটকে চিকিৎসা করছিল বাজিগর ভানু বাগ। স্থানীয় সূত্রে খবর, ভানুর আত্মীয়স্বজনরা তাকে কটকে নিয়ে যায়। তদন্তে নেমে ভানু সহ তার ছেলেও ভাইপোকে গ্রেপ্তার করে পুলিশ। ভানু শরীরের ৭০ শতাংশ পুড়ে যাওয়ায় পুলিশে ঘেরাটোপে তার চিকিৎসা চলছিল। হাসপাতাল সূত্রের খবর তার অবস্থা সূত্রে অন্তত আশঙ্কাজনক ছিল।ফলে চিকিৎসকের অনুমতি ব্যতীত তদন্তকারীরা তার বয়ান রেকর্ড করতেই পারেনি‌। এরমধ্যে কটকে মৃত্যু হল এগরার বিস্ফোরণ কান্ডের মূল অভিযুক্ত ভানুর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *