Breakingজেলাপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজরাজনীতিরাজ্যশীর্ষ খবর

‘তোলাবাজ’ ২৪ বিধায়ক শাস্তির মুখে! মোদি-শাহের সিদ্ধান্তের অপেক্ষা

নিউজ বাংলা লাইভ ডেস্ক:- ‘তোলাবাজি’র অভিযোগে এবার শাস্তির মুখে রাজ্যের ২৪ জন বিধায়ক! দলীয় সূত্রে খবর, অভিযুক্ত বিধায়কদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে কেন্দ্র করে কড়া পদক্ষেপের প্রস্তুতি চলছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দলের অন্দরে আলোচনা শুরু হয়েছে বলে দাবি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদনের অপেক্ষায় রয়েছে গোটা বিষয়টি। সূত্রের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সিদ্ধান্তের পরই অভিযুক্ত বিধায়কদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হবে, তা স্পষ্ট হতে পারে। ফলে ২৪ বিধায়ককে ঘিরে এখন রাজ্য রাজনীতিতে বাড়ছে জল্পনা। সত্যিই কি তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, নাকি দলীয় তদন্তের পর অন্য কোনও সিদ্ধান্ত? সেই উত্তর পেতে এখন নজর মোদি-শাহের সিদ্ধান্তের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *