নন্দকুমারপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

৫ ই আগস্ট মেদিনীপুরে সমাবেশ এবং নিয়োগ দুর্নীতির প্রতিবাদে নন্দকুমারে মিছিল

নিজস্ব প্রতিনিধি,নন্দকুমার:-আগামী ৫ ই আগস্ট এসইউসিআই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের জন্মশতবর্ষ উপলক্ষে মেদিনীপুরে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশে যোগদান করার আহ্বান জানিয়ে এবং শিক্ষক নিয়োগে দুর্নীতি, মূল্যবৃদ্ধি সহ জনবিরোধী নীতির প্রতিবাদে নন্দকুমার বাজারে মিছিল দলের কর্মী সমর্থকরা। জেলা নেতৃত্ব প্রণব মাইতির নেতৃত্বে বাজারে মিছিল করে বিভিন্ন জায়গায় বক্তব্য রাখা হয়। বক্তব্য রাখেন দলের নেতৃত্ব তপন জানা, অনুপ মাইতি, সামসাদ খান, সুদর্শন মান্না প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *