২০০৭সালের ৭ই জানুয়ারি একটি অভিশপ্ত দিন

নিজস্ব প্রতিনিধি ,২০০৭সালের ৭ই জানুয়ারি একটি অভিশপ্ত দিন, আজকের দিনেই ভরত মন্ডল, বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিম নন্দীগ্রাম জমি রক্ষার আন্দোলনে শহীদ হয়েছিলেন।

আজ শহীদ দিবসে কোভিড বিধি মেনে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করে, দ্বীপ প্রজ্বলনের মাধ্যমে বশ্যতা বিরোধী নন্দীগ্রামের জমি রক্ষার আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন এলাকার জনপ্রিয় বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় সাথে ছিলেন শহীদ পরিবারের সদস্য,সদস্যা, নির্যাতিতা নারীগন ও আন্দোলনের আক্রান্ত ব্যক্তিবর্গ।

