স্বামীর অবৈধ সম্পর্কের জের! স্ত্রীকে ভোজালির কোপ, চাঞ্চল্য এলাকায়।
পূর্ব মেদিনীপুর:স্বামীর অবৈধ সম্পর্ক থাকার কারনে ডিভোর্স দিতে চাওয়ায় স্ত্রীকে ভোজালি দিয়ে খুনের চেষ্টা,আশঙ্কাজনক অবস্থায় স্ত্রীকে ভর্তি করা হলো তমলুক হাসপাতালে।বৃহস্পতিবার রাত ৮ টা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্গত বাঁকা গাজীপুর গ্রামে। অভিযোগ ,স্ত্রীকে ভোজালি দিয়ে কোপ মারে স্বামী। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধু আসমিনা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত স্বামীর নাম শেখ হাবিবুল্লা, তার বাড়ি মহিষাদল থানার অন্তর্গত কাঞ্চনপুর গ্রামে।
জানা গিয়েছে,আসমিনা খাতুন দু বছরের একটি শিশু কন্যাকে নিয়ে বাঁকা গাজীপুরে বাবার বাড়িতে ছিল। হঠাৎ এদিন তাঁর স্বামী হাবিবুল্লা আসমিনার বাবার বাড়িতে এসে বাড়ির ইলেকট্রিকের জাম্পার ফেলে ভোজালি দিয়ে খুন করার চেষ্টা করে। আসমিনা খাতুনকে রক্তাক্ত অবস্থায় তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।ওই গৃহবধূর মা ও কাকিমা জানিয়েছেন, তার স্বামীর অত্যাচারে তাদের মেয়ে বাবার বাড়িতে দু বছরের কন্যা শিশুকে নিয়ে এসে আশ্রয় নেয়। বিবাহ বিচ্ছেদের জন্য একটি মামলার প্রস্তুতিও চলতে থাকে।আর তারপরেই তার স্বামী তাকে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা করে,মুখ, ঘাড় হাত এর বিভিন্ন জায়গায় কোপ মারে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তমলুক হাসপাতালে আসমিনা চিকিৎসাধীন।

