স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় অধরা খুনিরা, সিবিআই তদন্তের দাবি পরিবারের
নিউজ বাংলা লাইভ : গত মঙ্গলবার রাত ন’টা নাগাদ কোলাঘাটের নিজের সোনার দোকান থেকে বাড়ি ফেরার সময় দেউলবাড়ের কাছে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন সমীর পড়িয়া নামে এক ব্যক্তি।

আজ দুদিন কেটে গেলেও এখনো পর্যন্ত সমীরের খুনিরা অধরা রয়েছে। পুলিশ প্রশাসনের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছে মৃত সমীর পড়িয়ার পরিবার। পুলিশের উপর আস্থা হারাচ্ছেন মৃত সমীরের পরিবার। যে কারণে তাঁরা সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছেন।

