সৈকত শহরে প্রশাসনের সতর্কবার্তা মাইকিং শুরু হল।
পূর্ব মেদিনীপুর: সৈকত শহরে একের পর এক ঘটনা ঘটে চলায় নড়ে চড়ে বসলো স্থানীয় প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় দীঘা শহরে মাইকিং এর মধ্যে দিয়ে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকদের সতর্ক করা হল। প্রসঙ্গত দিন দিন দীঘা সৈকত শহরে নানা দুষ্কর্মের ঘটনা ঘটছে। সজাগ পদক্ষেপ নিতে প্রশাসনের তরফে সকলকে সতর্কবার্তা দেওয়া হল। প্রশাসন সূত্রে জানানো হয়েছে,রাত্রি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে দোকানপাট বন্ধ করে দিতে হবে।পাশাপশি পর্যটকদের উদ্দেশ্যে জানানো হয় যাতে কেউ গভীর রাতে সৈকতে বা আশে পাশে ঘোরা ফেরা না করেন। তাদের হোটেলে নিরাপদে থাকার বার্তা দেওয়া হয়েছে। এই আইন ভাঙলে কড়া শাস্তি বা পদক্ষেপ গ্রহণ করা হবে।দীঘা প্রশাসনের এহেন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন দীঘাবাসী।

