কোলাঘাটজেলাপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

সুরক্ষাবিধি মান‍্যতায় কোলাঘাটে জোরদার অভিযান

নিজস্ব প্রতিনিধি, কোলাঘাট:: মাস্ক ছাড়া বেচাকেনা,চলাফেরায় সামাজিক প্রতিরোধের ডাক।

কোলাঘাটে সোম শুক্রবারের হাটে হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরের নিকটবর্তী লাগোয়া  প্রায় শতাধিক গ্রামগুলো থেকে বহু ক্রেতা ও বিক্রেতাদের আগমন ঘটে। 

গত বছর করোনার দ্বিতীয় ঢেউয়ে জেলার মধ‍্যে কোলাঘাট বিপজ্জনকভাবে করোনা কবলিত হয়ে পড়েছিল।  এরমধ্যেই শীতের আবহে করোনা বিভিন্নভাবে দ্রুত গতিতে তার মারন সাম্রাজ্যের বিস্তার ঘটাচ্ছে। লাফিয়ে বাড়ছে আক্রান্তে সংখ্যা। 

স্থানীয়সূত্রে জানা গেছে প্রশাসনিক কর্তাব্যক্তি থেকে কোলাঘাটের বিভিন্ন গ্রামে এখনই বহু মানুষ আক্রান্ত।

এই অবস্থায় আজ শুক্রবারের হাটে ও স্থায়ী বাজার এলাকায় কোলা বিট হাউস পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার উদ‍্যোগে সুরক্ষাবিধি মান‍্যতায় জোরদার অভিযান চালানো হয়। মাস্ক ও প্রচারপত্র বিতরণের সাথে মাইক প্রচার সহকার মানুষের কাছে বার্তা দেওয়া হয়, মাস্ক ছাড়া বাজারে বেচাকেনা করবেন না। যারা মাস্ক পরে আসেননি তাদের ধিক্কার জানিয়ে সর্তক করা হয়।
কোলা বিট হাউসে ভারপ্রাপ্ত অফিসার বিভাস দোলুই বলেন,-” জনসচেতনতায় প্রশাসনের সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে।”

আজকের এই কর্মসূচির উদ‍্যোগী সংস্থার পক্ষে রবীন্দ্রনাথ দাস বলেন,- ” জনসচেতনতায় ও বিপদগ্রস্থদের পাশে এই ধরনের নানা জীবনদায়ী কর্মসূচি নিয়ে আমরা গত প্রায় দু বছর ধরেই মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এই এলাকায় সুরক্ষবিধি অমান্য করলে প্রশাসনের পাশাপাশি আমরা সামাজিক ভাবে প্রতিরোধ করব। কারন মহামারী প্রতিরোধে সবার আগে প্রয়োজন মানুষে মহাজোট , সতর্কতা ও সচেতনতা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *