সিবিআই হেফাজতে বাগটুইকান্ডে অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত সিট করবে বলে কলকাতা হাইকোর্টের নির্দেশ
নিউজ বাংলা টুডে ডেক্স:সিবিআই হেফাজতে বাগটুই কান্ডে অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিআইডি নয়, সিট তদন্ত করবে বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। বিচারপতি জয় সেনগুপ্ত আজ এই বিশেষ তদন্তকারী দল-সিট গঠন করতে বলেন। এর পরই আইপিএস আধিকারিক প্রণব কুমারের নেতৃত্বে সিট গঠন করা হয়েছে। তিনি ছাড়াও লালনের মৃত্যুর তদন্তকারী ঐ দলে থাকছেন রাজ্য পুলিশের আধিকারিক বীরেশ্বর চট্টোপাধ্যায়। সিট কোন পথে তদন্ত করবে, বিচারপতি সেনগুপ্ত তারও একটি নির্দেশনামা জারি করেছেন।
লালন মামলায় সিবিআই-এর সাতজন আধিকারিককে রক্ষাকবচ’ও দিয়েছে আদালত। তবে, তদন্তে সিট-কে সবরকম সহযোগিতা করতে হবে তাদের।
উল্লেখ্য, গত বছর ১২ ই ডিসেম্বর রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী শিবিরে শৌচাগার থেকে লালন শেখের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

