সারমবরে পালিত হল কার্তিক পুজো মাথুরাপুরে

পার্থ ঝা,মানিকচক ::নবান্ন উৎসবের মধ্য দিয়ে নিয়ম নিষ্ঠার সঙ্গে পালিত হল মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুর বাজার পাড়া এলাকায় কার্তিক পুজো।মূলত কার্তিক মাসের শেষের এই পুজোর আয়োজন করা হয়ে থাকে।আনুমানিক ৫০০ বছরের পুরনো কার্তিক সাড়া ফেলেছে মথুরাপুর বাজার পাড়া এলাকায়।বংশ পরস্পরার দাস পরিবারের সদস্যরা প্রথা অনুযায়ী কার্তিক পুজোয় মেতে উঠে।পুজোকে কেন্দ্র করে জমেউঠে মেলা।পুজোর আয়োজন করেছে প্রতিবছরের মতোই।তবে করোনা প্রভাব পরেছে ভক্তদের সমাগমে।
বহু বছর ধরে হয়ে আসছে এই পুজো।কার্তিক পুজো মূলত দুইদিন ধরে হয়।পুজোর শেষ দিন অর্থাৎ আজ বৃহস্পতিবার প্রতিমা নিরঞ্জন করা হয়।

