সাঁকরাইল বহড়াদাঁড়ি নেতাজী ক্লাবের প্রতিযোগিতামূলক সাংস্কৃতি অনুষ্ঠানের উদ্বোধনে জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস

সৌমেন আদক, ঝাড়গ্রাম: সরস্বতী পূজোকে সামনে রেখে প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের বহড়াদাঁড়ি নেতাজি ক্লাব। সোমবার নেতাজী জন্মজয়ন্তীতে আনুষ্ঠানিকভাবে ক্লাবের এই উৎসবের সূচনা করেন ঝাড়গ্ৰাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস।

জানা গেছে, বহড়াদাঁড়ি নেতাজী ক্লাবের ৩৪ তম বর্ষের এই উৎসব চলবে আগামী ৭ দিন।পাশাপাশি এদিন উদ্বোধন হয় ক্লাবের নবনির্মিত ভবনের। ফিতা কেটে ক্লাব ভবন উদ্বোধন করেন সভাধিপতি। এদিনের ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের পুরস্কার তুলে দেন ওই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
উল্লেখ্য, ২৩ শে জানুয়ারী নেতাজির জন্মদিন তাই এই দিনটিকে বেছে নিয়ে নেতাজি ক্লাবের ঘর উদ্বোধন করা হল। উপস্থিত ছিলেন, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি, সেচ ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ কমলকান্ত রাউৎ, বিশিষ্ট সমাজ সেবী ভাগবৎ মান্না, সর্বেশ্বর মহাপাত্র সহ আরো অনেকে।

